ম্যাচ রুলস ও গাইডলাইন (Rules & Guidelines)

Free Fire Official Tournament Rules, Emulator Policy & Scoring System

১. ফ্রি ফায়ার ম্যাচ রুলস (Free Fire Match Rules)
  • ম্যাচ শুরুর ঠিক ৮ থেকে ১০ মিনিট আগে আপনার ড্যাশবোর্ড বা ম্যাচের কার্ডে Room ID এবং Password দেওয়া হবে।
  • লবিতে প্রবেশের পর অবশ্যই আপনার নির্ধারিত স্লটে বসতে হবে। অন্য প্লেয়ারের স্লটে বসলে হোস্ট আপনাকে কিক আউট করতে পারে যার দায়ভার কর্তৃপক্ষের নয়।
  • ম্যাচ শুরু হওয়ার সময় পেরিয়ে গেলে কাউকে অপেক্ষা করানো হবে না এবং ম্যাচ হোস্ট সময়মতো স্টার্ট করে দেবে।
  • ইন-গেমে টিম-আপ (Teaming) করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে উইনিং ব্যালেন্স বাতিল হবে।
২. এমুলেটর ও ডিভাইস পলিসি (Emulator Policy)
  • আমাদের রেগুলার টুর্নামেন্টগুলো সম্পূর্ণ Mobile-Only (অ্যান্ড্রয়েড ও আইওএস) প্লেয়ারদের জন্য সংরক্ষিত।
  • কোনো প্রকার PC Emulator (BlueStacks, LDPlayer, Nox ইত্যাদি) ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, যদি না ম্যাচটি স্পষ্টভাবে "Emulator Allowed" হিসেবে উল্লেখ থাকে।
  • মোবাইলে এক্সটার্নাল মাউস-কিবোর্ড বা কোনো প্রকার হ্যাক/স্ক্রিপ্ট/কনফিগ ফাইল ব্যবহার করলে স্থায়ীভাবে ডিভাইস ও আইপি ব্যান করা হবে।
৩. স্কোয়াড ও প্লেয়ার ডিটেইলস (Squad Rules)
  • রেজিস্ট্রেশন করার সময় টিমের সকল সদস্যের সঠিক ইন-গেম নাম (IGN) ও ইউআইডি দিতে হবে।
  • ম্যাচ শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত "My Matches" সেকশন থেকে "Change Player Details" বাটনে ক্লিক করে টিম মেম্বারদের নাম পরিবর্তন করতে পারবেন।
  • লবিতে অনিবন্ধিত কোনো বহিরাগত প্লেয়ারকে নিয়ে প্রবেশ করা যাবে না।
৪. পয়েন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম (Point Distribution)

প্রতিটি অফিশিয়াল টুর্নামেন্টে পজিশন ও কিল পয়েন্ট নিচের স্ট্যান্ডার্ড অনুযায়ী হিসাব করা হয়:

পজিশন (Rank) পজিশন পয়েন্ট কিল পয়েন্ট
#1 (Booyah!) 12 Points 1 Point / Kill
#2 9 Points 1 Point / Kill
#3 8 Points 1 Point / Kill
#4 7 Points 1 Point / Kill
#5 - #10 6 to 1 Points 1 Point / Kill
৫. স্ক্রিনশট সাবমিশন ও রেজাল্ট ভেরিফিকেশন (Screenshot Submission)
  • ম্যাচ শেষ হওয়ার পর অবশ্যই কিল ও পজিশন স্পষ্ট দেখা যায় এমন একটি ফুল স্ক্রিনশট গ্রহণ করবেন।
  • রেজাল্ট পাবলিশ নিয়ে কোনো আপত্তি বা উইনিং ক্লেইম থাকলে ম্যাচ শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে আমাদের টেলিগ্রাম সাপোর্ট বা হেল্পডেস্কে স্ক্রিনশটসহ যোগাযোগ করতে হবে।
  • কোনো প্রকার ফেক বা এডিট করা স্ক্রিনশট সাবমিট করলে একাউন্ট সাময়িক অথবা চিরতরে স্থগিত করা হবে।
৬. আচরণ বিধি ও কমিউনিটি সংস্কৃতি

TryZoneX কমিউনিটিতে অন্য কোনো প্লেয়ার বা এডমিনকে অপমানজনক ভাষা ব্যবহার বা অসম্মান করা যাবে না। গেমিং স্পিরিট ও ভ্রাতৃত্ব বজায় রাখুন।

জরুরি ঘোষণা: টুর্নামেন্ট পরিচালনায় এডমিন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সর্বজনীন।

Return to Home